Saturday, January 20, 2018

জন্মদিন!

ঘটনাক্রমে আজ আমার জন্মদিন। :D অনেকেই জিজ্ঞেস করছে কি করছি, পার্টি দিচ্ছি নাকি হেনতেন। আমি দাঁত কেলিয়ে বলছি ছবি আঁকছি। আহমাদ ভাইয়ের বইয়ের কাজ আমার মাথায় সিন্দাবাদের ভুতের মতো চেপে বসেছে।  কাজ করছি তো করছিই তার আর শেষ নাই।
আজ আবার গেলাম স্টুডিওতে। কিছু মিষ্টি নিয়ে গেলাম গুরু আর মিতু আপুর জন্য। ভাগ্য ভাল। মিতু আপু রাজশাহী ব্যাক করবে বলে বের হচ্ছিলো । পেয়ে গেলাম। মিতু আপু যাওয়ার পর কিছুক্ষণ কাজ করলাম রূপকথার কমিক্সটি নিয়ে। এরপর একটা ফ্রিল্যান্স লোগো ডিজাইন নিয়ে কাজ করলাম আর মেহেদী ভাইয়ের সাথে টুকটাক আড্ডা। এই আড্ডাগুলি বেশ কাজের। আড্ডার ফাঁকেই আর দীপিকার মোড়ের টংয়ের দোকান গুলিতে চা খেতে খেতেই গুরু শেখান এটাসেটা, এই ট্রিক ওই ট্রিক, কোন পডকাস্ট শুনতে হবে, কোন টিউটোরিয়াল দেখতে হবে, এনভায়রনমেন্ট  স্টাডি এসব আর আমি জীবন ধন্য এই খুশিতেই লাফ দেই মনে মনে। আজ একটা নতুন বিষয় সম্পর্কে জেনেছি। বিষয়টা হচ্ছে Pomodoro Technique . প্রোডাক্টিভিটি বাড়ানোর একটা মেথড। বাসায় এসে অ্যাপ্লাই করে দেখছি মেথডটা। আর খেয়াল করলাম আসলেই বেশ কাজের জিনিস। :D
স্টুডিও থেকে বের হয়ে নিচের মার্কেটের নতুন চালু হওয়া ঝিল রেস্টুরেন্টে বসে নান আর গ্রিল চিকেনের জন্য ওয়েট করতে করতে গুরু এই ক্যারিকেচারটি এঁকে দিলেন বার্থডে গিফট হিসেবে। আহা XD  

বন্ধু অ্যাড্রিয়েনের আঁকা গিফট
জুনিয়র স্বর্ণাভ এর আঁকা গিফট।


কাল রাতে কাজ করছিলাম। দেখি ফেসবুকে বন্ধু চুইল্লা আসিফের মেসেজ। শালা মালয়েশিয়া থেকে উকুলেলে তে হ্যাপি বার্থডে এর সুর তুলে ভিডিও করে পাঠিয়েছে। মনটাই ভাল হয়ে গেলো। সারারাত আর আজ সারাদিন ছিল ফোন, ফেসবুক আর ইন্সটাগ্রামে শুভকামনা আর বার্তা। লাইফ ইজ গুড। B{

Friday, January 19, 2018

সবাই একখানে :D

গতকাল স্টুডিওতে গেলাম মেহেদী ভাইয়ের কাছ থেকে রুপকথার কমিক্সের কাজটা বুঝে নেওয়ার জন্য। কাজ বুঝে নিয়ে অন্যান্য বিষয়ে আলাপ করছিলাম। একে একে উপস্থিত হলেন মিতু আপু, সম্পদ ভাই আর আসিফ ভাই। হুইহুই আড্ডা শেষে সম্পদ ভাইয়ের বাইকে চেপে চলে এলুম বাসায়। ঢাকা কমিক্সের প্রায় সবাইকেই একসাথে পেয়ে সেলফি খিঁচার চান্স মিস করলামনা!
প্রাক্তন কলিগ (দৈনিক যুগান্তর) আহমাদ উল্লাহ ভাইয়ের একটি ছড়ার বইয়ের ইলাস্ট্রেশনের কাজ দিয়েছেন এইবারের বইমেলার জন্য। ৭২ টি কার্টুন+ইলাস্ট্রেশন করতে হচ্ছে ওটার জন্য। আমার জান বেরিয়ে যাচ্ছে। হাতে সময় আছে মাত্র তিন-চার দিন। সাথে আছে শিশু অ্যাকাডেমীর রুপকথা কমিক্সের কাজ। জীবন চাপ-ময় সুন্দর :{ 

Sunday, January 14, 2018

Winter Winter

গত কদিনে বেশ কিছু ব্যাপার ঘটে গিয়েছে।
প্রথমত আমি আর "দৈনিক যুগান্তর" এ কাজ করছিনা!
দ্বিতীয়ত কনসেন্ট্রেশন পুরোপুরি কমিক্সে দেব বলে ভাবছি।
মোটামুটি ব্যাস্ততা দিয়েই ২০১৮ শুরু হলো। মেহেদী ভাইয়ের আঁকা ছোটকাকু কমিক্স এর কালার শেষ করলাম কাল। আহমেদউল্লাহ ভাইয়ের ছড়ার বইয়ের কাজ ধরিয়ে দিয়েছেন উনি। যেটা এবারের বইমেলায় প্রকাশিত হবে। ওটার কাজ করছি। নতুন একটা প্রজেক্ট নিয়ে ভাবছেন গুরু। ওটার একটা পার্ট আমাকে করতে বলছেন। আমি এক্সাইটেড। ওটার জন্যও পড়াশুনা শুরু করেছি। দেখা যাক কি হয়। পাশাপাশি ইদানীং কাটছে পার্সপেক্টিভ, কম্পোজিশন আর কয়েকজন সিলেক্টিভ আর্টিস্ট এর কাজ স্টাডি করে। কমিক্সের ক্ষেত্রে আঁকার স্টাইলে চেঞ্জ আনার প্রয়োজনিয়তা টের পাচ্ছি। 
শীতকালের সমস্যাঃ ০১
শীতকালের সমস্যাঃ ০২
গত রাতে কাজ করার ফাঁকে মুহম্মদ জাফর ইকবাল স্যার এর "কাবিল কোহকাফী" পড়তেসিলাম। এমন সময় রনবী স্যারের আঁকা কাবিল কোহকাফী দেখছিলাম মুগ্ধ হয়ে আর কাবিল এর এই রূপ আমার মাথায় পপ করে। এমনি এমনিই করা হাল্কা স্ক্রিবলটাকে প্রসুনের সাথে ফোনে কথা বলতে বলতে পেন্সিলিং করে ফেলি। পড়ে ধুপধাপ পেন আর ইঙ্ক ।

Saturday, January 6, 2018

২০১৮ এর প্রথম ব্লগপোস্ট

দুপুরে নাইম এর ফোন কল পেয়ে ঘুম ভাঙল। রোমেল ভাই ঢাকা কমিক্স স্টুডিওতে যাচ্ছি। ডিরেকশনটা দেন। ওকে ডিরেকশন দিয়েই আমিও লাফ দিয়ে বিছানা ছাড়লাম। স্নান করে খেয়েদেয়ে আমিও রওনা দিলাম স্টুডিওর উদ্দেশ্যে। সাথে নিলাম এ বছরের বইমেলার নতুন কাজটার পাণ্ডুলিপি। উদ্দেশ্য মেহেদী ভাইকে দেখানো। কারন কাজটা নিয়ে একটু কনফিউজড আমি। ওটা নিয়ে একটু আলোচনা করা। ওখানে গিয়ে দেখি মিতু আপু মেহেদী ভাই আর নাইম এর দারুন আড্ডা চলছে। কিছুক্ষণ পর আসিফ ভাই আসলেন। এরপর সবাই মিলে জম্পেশ আড্ডা। আসিফ ভাই নাঈম এর নতুন আইপ্যাড প্রো তে অ্যাপল পেন্সিল দিয়ে ঝটপট আমাদের বাকি চারজনের চারটা ক্যারিকেচার করে ফেললেন এই ফাঁকে। :D সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই এরপরেই সবাই বেরিয়ে আজমীর হোটেল এর ডাবল মোগলাই আর চা পান। হোটেল থেকে বের হয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেক প্রস্থ আড্ডা। মেহেদী ভাই আর মিতু আপু চলে গেলো কোথাও এক কাজে, আসিফ ভাই বাসায়, আমি আর নাঈম চলে এলাম আমাদের এলাকায়। এসে চা সিগারেট খেয়ে সোজা আমার বাসায়। আবার আমার আর নাঈম এর আড্ডা। এই পাবলিকটার সাথে আড্ডা দিতে মজা পাই। আড্ডার টপিকের কোন শেষ নাই।   কমিক্স, মুভি, ফেভারিট আর্টিস্ট, ধর্ম, কালচার, আর্ট কালচার, ঘুরে বেড়ানো, নতুন গল্পের প্লট কি নাই টপিকে! আড্ডা শেষে নাঈম চলে গেলো তার বাসায় আর আমায় দিয়ে গেলো চনমনে একটা দিন। আমার ক্যারিকেচার এঁকে দিয়ে। :D
আজমীর হোটেলের সামনে আড্ডা শেষে সেলফী।
জানুয়ারি,১৮ স্কেচবুকে নাঈমের হাতে আঁকা  আমার ক্যারিকেচার।
নাঈমের আইপ্যাডে আমার আঁকা ওর ক্যারিকেচার। 

Sunday, December 31, 2017

বিচ্ছু (নভেম্বর ২০১৭ - ডিসেম্বর ২০১৭)

গত দুমাসে বিচ্ছুর জন্য করা প্রিয় কিছু কাজ। এর মাঝে করা সব ইস্যুর বাকি কাজগুলি পাওয়া যাবে এখানে











যেমন গেলো ২০১৭ আর ২০১৮ এর চাওয়া!

এক মাসের উপর হয়ে গেলো ব্লগে ব্লগর ব্লগর করিনা। বিভিন্ন কাজের চাপে ছিলাম আর আলসেমি করেও লেখা হয়নি। আজ কাজের ফাঁকে ইন্সটাগ্রামে অনেকের পুরনো বছরের প্রাপ্তি, নিউ ইয়ারস ইভ আর নতুন বছরের প্রস্তুতির পোস্ট দেখে ভাবলাম দেখা যাক কি কি করলাম ২০১৭ তে আর ২০১৮ তে কি কি চাওয়ার আছে আমার।

২০১৭ এর কিছু উল্লেখযোগ্য প্রাপ্তি যেগুলি থেকে আমি কিছু না কিছু শিখতে পেরেছি;
১) বইমেলায় পাঞ্জেরী পাব্লিকেশন থেকে লেখক "ইমদাদুল হক মিলন" এর একটা গল্পে আর আমার আঁকায় একটা কমিক্স প্রকাশিত হয়েছে । যদিওবা এই কাজটা শেষ করেছিলাম ২০১৬ এর ডিসেম্বরে কিন্তু পাব্লিশ ২০১৭ এর ফেব্রুয়ারিতে হওয়ায় ২০১৭ এর প্রজেক্ট হিসেবেই ধরে নিলাম। এটা ছিল আমার প্রথম কাজ করা কমপ্লিট একটা কমিক্স প্রজেক্ট।
২) বছরের মাঝামাঝিতে এসে যুগান্তর এর চাকরিতে একটু থিতু হয়েছি। এর আগে অনেকদিন "চাকরি করবোনা ভাল্লাগেনা" এই ব্যাপারটা ছিলো।
৩) NCTB এর ২০১৮ সালের নবম-দশম শ্রেনীর বই রি-ডিজাইন প্রকল্পে একটুখানি জড়িত থাকার সুযোগ পেয়েছি গুরু মেহেদী ভাই এর বদৌলতে। আগামীকাল ৩৫ কোটি নতুন বই পৌঁছে দেওয়া হবে কোটি কোটি শিক্ষার্থীদের হাতে। এর মধ্যে ১৫ লক্ষ পদার্থবিজ্ঞান বইয়ের চিত্রাঙ্কন ক্রেডিটে মেহেদী ভাই আসিফ ভাই মিতু আপুদের নামের পাশে আমার নামটা দেখা যাবে ভেবে ভাল্লাগলো খুব। এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ব্লগপোস্টে
৪) আসিফ ভাইয়ের সাথে একটা সরকারি কমিক্সে কাজ করেছি। মুলত আমি ফ্ল্যাটার হিসেবে কাজ করেছিলাম।
৫) একটা ৩৮ পেইজের সাই-ফাই কমিক্স নামিয়ে দিয়েছি এক ক্লায়েন্টের জন্য। এই কমিক্সে টানা তিনমাস কাজ করেছিলাম। যা জানি পারি তা ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। এটা আমার করা প্রথম সিরিয়াস কমিক্স। শিখেছি বেশ কিছুই আবার বুঝতে পেরেছি কিসে কিসে আমার জোর দিতে হবে।
৬) এ বছরের সবচেয়ে বড় পাওয়া ছিল মেহেদি ভাইয়ের "ঢাকা কমিক্স" এর সাথে কাজ করতে পারার সুযোগ। এই এক বছরে অনেক কিছুই জানা হয়েছে বুঝা হয়েছে স্টুডিওতে গিয়ে বসে থেকে, আড্ডা মেরে, মেহেদী ভাই আর আসিফ ভাইয়ের কাজ দেখার সুবাদে। আমি সুযোগ পেলেই চলে যাই স্তুডিওতে। শেখার, জানার একটা বেশ ভাল পরিবেশ আছে। আমি লাকি। মেহেদী ভাইয়ের কাছেপিঠে বসে শেখার সুযোগ পাচ্ছি। :)


এসব ছাড়াও বিচ্ছুর জন্য কাজ করা হয়েছে অনেক। নিজের জন্য এঁকেছি। স্কেচবুক ভরিয়েছি বেশ কিছু, ফ্রিল্যান্সে বাইরের দেশের কিছু কাজ করেছি পরিচিত ক্লায়েন্টদের জন্য। কয়েকটি সাইটের জন্য কাজ করা হয়েছে কিছু। মোটামুটি বুঝার চেষ্টা করেছি কার জন্য কাজ করতে হবে, কিভাবে ক্লায়েন্ট এর সাথে ডিল করতে হবে এসব খুঁটিনাটি কিন্তু ইম্পরট্যান্ট ব্যাপারগুলি। জেশ্চার ড্রয়িং করেছি বাসায় বসে বসে। সেদিন quickposes এর লগে দেখলাম ৩০০০এর কাছাকাছি ফিগার ড্রয়িং করেছি মাত্র। ফাঁকিবাজি হয়েছে মোটামুটি। এখনো লাইভ ফিগার ড্রয়িং এ গেলে আমার হাত কাঁপে, পারিনা। ব্যাপারটা কে দেখতে হবে সামনের বছর। বাসার আমার রুমের স্টুডিওটাকে নতুন ভাবে সেটআপ করেছি। নতুন একটা ডেস্কটপ কম্পিউটার কেনার কথা ছিল ডিসেম্বরেই। কিন্তু কেনা হলোনা। আগামী এক দু মাসের মধ্যেই কেনার চেষ্টা করতে হবে। পুরনো ল্যাপটপটাতে কাজ করতে ঝামেলা হচ্ছে একটু। ফ্যামেলী মেম্বার, পরিচিত আর্টিস্ট কমিউনিটি আর বন্ধুদের সাথে বেশ কোয়ালিটি টাইম পাস হয়েছে এইবছর। একসাথে আড্ডা, ঘুরাঘুরি, সিনেমা দেখা, এখানেওখানে এইতো। সব মিলিয়ে ২০১৭ বেশ ভালভাবেই কেটেছে আমার।

২০১৮ এর চাওয়া; 
চাওয়া তো আসলে অনেক। কিন্তু  এখনো পর্যন্ত এই চাওয়াগুলি ফিক্সড হয়েছে মনের ভেতর
১) ড্রয়িং অ্যাডভান্সড করতে হবে আরেকটু। এখনো আগের স্টাইলে আর স্কিলে আটকে আছি বলে মনে হয় আমার। :/
২) বেশি বেশি কমিক্স প্রজেক্টে কাজ করা।
৩) আমার আর বাবলু ভাইয়ের কমিক্স 'কিকিট' এর কাজ শেষ করা যেভাবেই হোক।
৪) ফিগার ড্রয়িং আর পারস্পেক্টিভ ড্রয়িং এ হাত একেবারে নেই বললেই চলে আমার। এ বছর এই দুটা সাবজেক্ট নিয়ে স্টাডি করতে হবে একটু সিরিয়াস ভাবেই।
৫) সর্বশেষ ২০১৭ তে যা জেনেছি বা যা করেছি তার চাইতে বেশি জানার, করার ইচ্ছা আছে ২০১৮ তে।

আপাতত এইগুলি চাওয়া। দেখা যাক কেমন যায় ২০১৮।
সবার নতুন বছর ভাল যাক এই কামনায়। :)