Wednesday, July 5, 2017

ক্যানভাস আর মাগাজিন গলি

অনেকদিন যাওয়া হয়নি ঐ এরিয়ায়। তাই অফিস শেষে সিফাতকে নিয়ে চলে গেলাম আজ। মেরুল বাড্ডা থেকে রওনা হওয়ার পথেই কুফা লাগলো। রাস্তা পার হতে গিয়ে শার্ট ছিঁড়ে গেলে রিকশার হুডে লেগে। -_- হাতির ঝিল হয়ে মগবাজার এরপর রিকশায় সোজা নিউমার্কেট । চন্দ্রিমা মার্কেটে গিয়ে স্বর্গে চলে গেলাম। মানে জসিম ভাইয়ের আর্ট সাপ্লাইয়ের দোকান ক্যানভাসে। ওয়াটার কালারের জন্য ব্রাশ আর হ্যান্ডমেড পেপারের স্কেচবুক কিনলাম, এক্সপেরিমেন্টাল আঁকাআঁকির জন্য নিলাম ব্রাউন পেপার শিট। সিফাত নিলো হোয়াইট জেলি রোল। এরপরেই মডার্নে। সিফাত খুঁজছিল ক্রোকুইল নিব পেন। পেলামনা কোথাও। এরপর মদিনা চিকেন হাউস অ্যান্ড ফুড এর রসালো জিলিপি খেয়েই সোজা আরেক স্বর্গ নীলক্ষেতের ম্যাগাজিন গলিতে। পুরনো বইয়ের গন্ধ গায়ে মাখালাম। পরিচিত দোকানে বেশ কিছুক্ষণ গ্রাফিক নভেল আর কমিক্স ঘাঁটলাম ভাল কোন স্টান্ড অ্যালোন বইয়ের খোঁজে। নতুন একটা দোকানের সাথে বন্ধুত্ব হয়ে গেলো আজ । ঐ দোকানে দেখি অসংখ্য বই। ইমেজ ডিসি মার্ভেল এর অসংখ্য বই। দোকানি জানালো স্টোরে আরো আছে। এর মধ্যেই পেয়ে গেলাম G.B. Trudeau এর "The Doonesbury Chronicles" বইটি। বেশ ভাল কন্ডিশনেই। বইয়ের মলাট উলটেই ভিতরে ভিতরে লাফ দিলাম আমি। চার-পাঁচশো পেইজওয়ালা এই বইয়ের প্রতি পাতায় পাতায় সব কমিক স্ট্রিপ।
একটা নিয়মিত কমিক স্ট্রিপ করার কথা বলছেন মেহেদী ভাই আর তাছাড়া মাথায় নতুন একটা কমিক স্ট্রিপ এর প্লট আর ক্যারেক্টার ঘুরছে। গত কিছুদিন "বেসিক আলি" আর জিতু এর কমিক স্ট্রিপ স্টাডি করছিলাম। কমিক স্ট্রিপ এর এই বিশাল কালেকশন দেখে বইটা হাতছাড়া করলাম না। দরদাম করে চারশোতে কিনে নিলাম। জয়তু নীলক্ষেত এর বইয়ের মার্কেট। এই পুরনো বইয়ের দোকানগুলি আছে বলে আমাদের মতো গরিবেরা কিছু পড়তে দেখতে পাচ্ছে। :D এই বই নতুন কিনতে গেলে আমার পকেট থেকে ৩৫০০+ টাকা খসতো। হাতে টাকাপয়সা এলে আবার একদিন যেতে হবে ঐ দোকানে। আরো কিছু বই চোখে পড়েছে কেনার মতো। এর আগে একবার ওই গলির এক দোকানে জাপানিজ মাঙ্গা গডফাদার Osamu Tezuka এর Buddha মাঙ্গা নভেলটার পাঁচ ইস্যু পেয়েছিলাম। পকেটে টাকা ছিলনা বলে কেনা হয়নি সেবার। পরে গিয়ে দেখি বিক্রি হয়ে গিয়েছে। দুঃখ পেয়েছিলাম আমি আর মাতাভ। চা আর বিড়ি খেয়ে ফিরে এলাম। এই টিএসসি, ডিইউ এর চারুকলা, হাকিম চত্বর, শাহবাগ, নিউমার্কেট, নীলক্ষেত এলাকাগুলিতে ঘুরাঘুরি করতে এতো ভাল লাগে আমার! কেন যেন খুব আপন মনে হয়। সময় সুযোগ হলেই দৌড় দেই। জীবনটা মন্দ না !

Tuesday, July 4, 2017

Hagrid

Hagrid from Harry Potter
Pen, ink and watercolor
Whoa working with ink and watercolor is fun. Learning to control this medium.

Friday, June 30, 2017

ঈদের পর স্টুডিও || দৈনন্দিন কড়চা

সকালে কল করে ঘুম ভাঙাল সম্রাট। দরজা খুলে দিয়েই আবার ঘুমিয়ে পড়লাম। দুপুরে ওর হাঁকডাকে ঘুম ভাঙল। খেয়েদেয়ে সম্রাট চলে গেলো নন্দিতা কে পিক করবে বলে। আমি রুমে এসে বসেছি মাত্র এমন সময় মাহাতাব কল করে বলল স্টুডিওতে চলে আসেন রোমেলদা। আসিফ ভাইও আছে। স্নান করেই বের হয়ে গেলাম। এমনিতেই একটু একঘেয়ে লাগছিলো... স্টুডিওতে গিয়েই আড্ডা, অনগোয়িং কমিক্স আর ড্রয়িং টেকনিক নিয়ে আলোচনা, গান শোনা। আসিফ ভাই নেপাল থেকে ঘুরে দেশে এসেছে গতকাল। একগাদা কমিক্স আর জিনিসপাতি কিনে এনেছে। আর নেপাল স্কেচবুক। আমি আর মাতাভ উলটেপালটে দেখলাম সব। মাহাতাবের পিচ্চি স্কেচবুকে দাগালাম দুজনে।

ঈদ পরবর্তী অফিশিয়াল সেলফি :v

সন্ধ্যার দিকে তিনজনেই স্টুডিও থেকে বের হয়ে দড়িছিঁড়া হাঁটা শুরু। হেঁটে হেঁটে চলে গেলাম মেহেদী ভাইয়ের অফিসে। ওখান থেকে সবাই মিলে সোজা "বিগ বাইট" রেস্টুরেন্টে। খেয়ে দেয়ে আড্ডা দিয়ে আবার চা পর্ব। এরপর মাহাতাব চলে গেলো ওর বাড়িতে আর আসিফ ভাই চলে গেলো ধানমন্ডিতে উনার বন্ধুর বিয়েতে। আমি আর মেহেদী ভাই সিএনজি নিয়ে চলে এলাম। মেরুল থেকে মিতু আপুকে পিক করা হলো। আর আমি অলক বিরিয়ানি হাউস এর তন্দুর রুটি-মুগ ডাল মেরে দিয়ে চলে এলাম বাসায়। সিএনজি তে বাড়ি ফেরার সময় বসে বসে অ্যানাটমি, কমিক্স আর অ্যানিমেশন নিয়ে টিপস পেলাম মেহেদী ভাইয়ের কাছ থেকে। নেক্সট টার্গেট অ্যানিমেশন। :D  সবাই মিলে আস্তে আস্তে শেখার কথা বলছেন গুরু। এর মধ্যেই উনি আর আসিফ ভাই কিছুটা এগিয়ে গিয়েছেন। আমাকে আর মাহাতাব কে বলছেন শুরু করে দিতে। আপাতত এটাও টুকটাক ধরতে হবে। আর বেসিক এর জন্য তো গুরুরা আছেনই। এক জীবনে কত কি যে চাওয়া। কিছু চাওয়া পুরন হয়ে গিয়েছে!

Wednesday, June 28, 2017

ভোল্‌গা থেকে গঙ্গা

রাহুল সাংকৃত্যায়ন এর এই বইয়ের কথা প্রথম জেনেছিলাম মেহেদী ভাইয়ের একটা রিভিউ পোস্ট থেকে। বইটা নীলক্ষেত থেকে সংগ্রহ করার পর অনেকদিন পড়ে দেখা হয়নি। গত মাসের শেষ/এ মাসের শুরুর দিকে পড়া শুরু করেছিলাম। জাস্ট দারুণ... পড়তে যাই আর প্রায় কয়েক পেজ পরপরপই কয়েকবার করে গুগল আর উইকিপিডিয়া ঘাঁটি। অসাধারণ ইনফরমেটিভ একটি বই আর গল্প বলার ধরন পুরোই অন্যরকম। এরকম আরেকটি বই পড়েছিলাম পলিটেকনিকে পড়াকালিন সময়ে। সুনীল গঙ্গোপাধ্যায় এর "সেই সময়" । এই বইটিও এরকমই। গল্প বলার ধারায় ইতিহাস বলেছেন সুনীল বাবু। আমি সাধারনত একটু স্পিডী রিডার। কিন্তু এই বইটি আস্তে আস্তে সময় নিয়েই পড়ছি। পড়া শেষ হলে আবার পড়তে হবে। "সেই সময়" কিনে এনে রেখেছি আবার পড়ব বলে।

Monday, June 26, 2017

June Diary

এই মাসটা মোটামুটি প্রোডাকটিভ ছিল আমার জন্য। অফ ডে মানেই কিছু না কিছু আঁকছি, শিখছি, ভুল খুঁজে বের করার চেষ্টা করছি, গল্প নিয়ে ভাবছি (ওয়াশরুমে গেলেই গল্প নিয়ে বেশি ভাবা হয় সাধারনত :D) আরো ব্লাহ ব্লাহ ব্লাহ । জেশ্চার নিয়ে প্রবলেম ছিল (এখনো আছে) । সেটা একটু কাটিয়ে উঠেছি। প্রতিদিন প্র্যাকটিস এর রেজাল্ট ভয়াবহ। আর প্রতিদিনই ইংক আর ওয়াটারকালারে কিছু না কিছু এঁকে স্কেচবুকের পাতা ভরাচ্ছি। স্কেচবুকের ইংকিং এ ইদানীং ইন্সপাইরেশন Jim Mahfood এর আর্টওয়ার্ক গুলি। উনার আঁকাগুলি দেখি আর তাব্দা খাই! অনেক রকম স্টাইলেই আঁকেন উনি। তবে উনার রাফলি করা ইংক আর কালারের কাজগুলি অসাধারণ লাগে। দেখে মনে হয় কোনরকমে এঁকেছেন কিন্তু দেখতে ভাল লাগে। ওভাবে ইদানীং আঁকতে গিয়ে টের পেলাম ব্যাপারটা বেশ কঠিন বটে! অ্যানাটমি আছে আবার নাই! যাই হোক ওভাবে আঁকতে গিয়ে টের পেলাম মজা আছে ব্যাপারটায়। ইচ্ছে মতো পেন আর ইঙ্ক দিয়ে দাগানো আর রং ঢালা। একটা ফ্রিডম পাওয়া যায়। ভুল হলে তো আরো বেশি মজা। ইচ্ছে করে ভুল করতে গেলে হাত চলেনা :| । জাস্ট এঁকে মজা পাওয়া যায় তাই আঁকা। অ্যান্ড এটাই মূল ব্যাপার। মজা পেতে হবে এঁকে। মজা না পেলে আঁকার দরকার নেই। (গুরুর বচন)
কিছুদিন আগে স্টুডিওতে আসিফ ভাইয়ের সাথে হাত-পায়ের অ্যানাটমি নিয়ে ডিসকাশন হলো কিছুক্ষণ। হালকা ধারনা দিলেন বোনস আর মাসল নিয়ে। গতকাল খুঁজে খুঁজে হাতের অ্যানাটমি রিলেটেড কিছু ভিডিও আর পিন বের করলাম ইউটিউব আর পিন্টারেস্ট থেকে। এরপর দেখা শুরু করলাম। মেহেদী ভাইয়ের ব্লগ আর বইয়ের লেখাগুলিও বের করলাম। অ্যান্ড অ্যানাটমি স্টাডি শুরু। হাত আঁকাটা বেশি কঠিন রে বাপ... :{ ডেইলি টু-ডু লিস্টে জেশ্চারের পরে নতুন টাস্ক অ্যাড হইলো। অ্যানাটমি। দেখি কতদূর আগাইতে পারি। 
জিম ইন্সপায়ার্ড  হারলে কুইন 

Friday, June 23, 2017