Wednesday, March 22, 2017
Friday, March 17, 2017
Color study: Rocket Raccoon
অফিসের কাজ বাদে গত দুই মাস ঝাড়া বসে থেকেছি ধরতে গেলে! বসে বসে কমিক্স পড়েছি। যখন যেটা পেয়েছি সেটাই। এর মধ্যে রকেট রেকুন ২০১৪ এর কমিক্সের স্টাইলটা ভাল লেগে গেল। অতার কালার দেখলাম বেশ কদিন বসে বসে। আজ ঐ স্টাইল ফলো করে একটা ফ্যানআর্ট করে ফেললাম রেকুন মিয়ার। :D কমিক্স ঘুরছে মাথায়। কমিক্স আঁকতে হবে... আপাতত ক্রিস্টোফার হার্টের সিমপ্লিফাইড অ্যানাটমি, ফিগার ড্রয়িং আর কমিক্স পড়াপড়ি চলছে। আর সে সাথে প্যানেলিং আর ফ্রেম অ্যাঙ্গেল স্টাডি চলছে। দেখি কি হয়।
Monday, March 6, 2017
Monday, February 27, 2017
Tuesday, February 14, 2017
February Log
বইমেলার কাজ করেছি গত মাসে। ইমদাদুল হক মিলন এর গল্পে পাঞ্জেরী পাবলিকেশন থেকে কমিক্স বইয়ের কাজ। এখনো বই চোখে দেখিনি কারন বইমেলায় এইবার এখনো যাওয়া হয়নি। আলসেমি নাকি কি এখনো বুঝতে পারছিনা। প্রথম করা কমিক্স এর অভিজ্ঞতা নিয়ে পোস্ট পড়ে লিখবো।
আপাতত কমিক্স পড়ছি খুব এই মাসে। মারভেল ডিসি মাংগা যা পাচ্ছি তাই... বই কিনছি নীলক্ষেত এর ম্যাগাজিন গলি থেকে কিন্তু এখনো পড়া হচ্ছেনা। একটা প্রবলেম ফীল করছি কিন্তু প্রবলেমটা কি ধরতে পারছিনা। আঁকা ডেভেলপ করতে হবে সেটা বুঝতে পারছি। আপাতত ক্রিস্টোফার হার্টসের সিমপ্লিফাইড অ্যানাটমি ফর কমিক্স নিয়ে পড়ে আছি। কমিক্সেই ডেস্টিনি সেটা রক্তে টের পাই মাঝেমাঝে। :v ফাঁকেফুঁকে আঁকা কিছু হাবিজাবি তুলে রাখি।
Chibi Baymax
Captain America (Single on Valentine's Day)
বসন্ত এসে গেছে :3
ভ্যালেন্টাইন ডে ফ্যাক্ট
Paradise - Coldplay
girl from "A new day has come" video by "Celine Dion"
Rose Day :3
সরস্বতী পূজার ডুডল
Scribble
Scribble (Teddy Day)
House of Stark (Game of Thrones)
Laundry fact
Sunday, January 8, 2017
January Log
নিজস্ব একটা স্টাইল ডেভেলপের চেষ্টায় আছি। ২০১৬ ভালই গিয়েছে আমার জন্য। প্রাপ্তির তালিকাটা বড়ই ছিল। ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নেওয়া শেষে কিছুদিন এটা সেটা করার চেষ্টা চালিয়েই বুঝে গিয়েছিলাম এসব আমার জন্য না। তখন নিজের যেটা ভাল লাগার বিষয় সেটাতেই মুভ করি গেল বছরের প্রথম দিকে এবং ফীল করতে থাকি যে না, আসলেই এটা আমার জায়গা। যদি কিছু হয় তবে এখানেই হবে। এইতো। লেগে থাকলাম। আস্তে আস্তে কাজের পরিধি বাড়ালাম। সেপ্টেম্বরে গাজীপুর ছাড়তে হলো। এবং এসে উঠলাম বাড্ডায়। প্রথম প্রথম একটু ভয় ছিল। ঢাকায় লাইফ মেনটেন করতে পারব কি না সব ম্যানেজ করতে পারবো কি না এসব নিয়ে। কিন্তু ঢাকায় এসে বুঝলাম না আসলেই সিদ্ধান্তটা ভাল ছিল। অক্টোবরে কার্টুনিস্ট হিসেবে জয়েন করলাম দৈনিক যুগান্তর পত্রিকায়। সে থেকেই যুগান্তর এর ফান ট্যাবলয়েড বিচ্ছু তে কাজ করছি। আর এর মধ্যেই মেহেদী ভাইরা ঢাকা কমিক্সের জন্য স্টুডিও নিলেন। সেখানে মেহেদী ভাই, আসিফ ভাই আরাফাত ভাই, মিতু আপু, মাহাতাব সবাই আসে। অফিস না থাকলে যাই। কাজ দেখি, শিখি। আড্ডা দেই। কমিক্স কার্টুনের টিপস নেই আসিফ ভাই আর মেহেদী ভাইয়ের কাছ থেকে। এটা একটা বিরাট পাওয়া আমার কাছে। যাদের কাজ দেখে দেখে আঁকতে শেখা, আঁকার চেষ্টা করা এখন আমি তাদের কাছে থেকে সরাসরি শেখার চেষ্টা করি। এটাই এ পর্যন্ত সব চে বড় পাওয়াটা। আজও গেলাম। স্টুডিও তে। হাতির ঝিলের মোড়ের মোবাইল ফুড কোর্টে খেলাম সবাই। স্টুডিওতে বসে মেহেদী ভাইকে পাঞ্জেরী এর জন্য করা কমিক্সের থাম্বনেল দেখালাম। মিতু আপুর সাথে আড্ডা দিলাম। এই তো। লাইফ ইজ গুড।
এখনো সিগ্নেচারে ২০১৬ দিচ্ছি -_-
অফিসে কাজের ফাঁকে ধুপধাপ আঁকা
লোকাল বাস :D
বন্ধু শ্রেয়নী কলকাতা থেকে একটা সুয়েটার পাঠিয়েছে।
এনেছেন মেহেদী ভাই আর মিতু আপু।
আমি গেম অফ থ্রোন্স ভাইরাসে আক্রান্ত। :/
Subscribe to:
Posts (Atom)












































