Thursday, April 14, 2016
Monday, April 11, 2016
আলসেমি
গত মাসের ২৩ তারিখের পর থেকেই কাজ-কাম বন্ধ করে ঘুরে বেড়াচ্ছি। বাড়ি গিয়েছিলাম অনেকদিন পর। বাড়ি থেকে ঘুরে আসার পর থেকেই অলসতা পেয়ে বসেছে। প্র্যাকটিস/ফ্রিল্যান্স কোন আঁকাআঁকিতেই মন বসছেনা। :3 এর মাঝে অবশ্য বন্ধু মিশার জন্য একটা কাজ করে ফেলেছি। মাইনক্রাফট গেম টাইপের একটি চ্যানেলের জন্য আর্টওয়ার্ক। বেশ সময় এবং যত্ন নিয়ে কাজটা করেছি। বেশ কিছু ট্রিক শেখা হয়েছে। যাই হোক, কিছু আঁকাআঁকি আপলোড করে রাখি :3
স্কাউট রোবট
বিলাই কন্যা
কুটুকে ধাওয়া করছে হিক্কু
কাইল ভাইয়ার ব্রাশসেট কেনার পর কুইক টেস্ট
"হেতি আঁর ফ্রেন্ড রিকু একসেপ্ট কইচ্চে"
Saturday, March 12, 2016
অর্ণবনামা
Thursday, March 10, 2016
Monday, March 7, 2016
কুটুর গল্প
ইদানীং বাচ্চাদের বইগুলো বেশ ভালো লাগে। উইল টেরির ইউটিউব চ্যানেল তো আছেই, সেইসাথে দেশীয় ইকড়িমিকড়ি/ময়ূরপঙ্খী/হট্টিটি পাবলিকেশনের অনেকগুলো বই কিনে এনেছি এইবারের বইমেলা থেকে। ওগুলো দেখছি আর নিজেই নিজের মতো করে গল্প বানিয়ে কিছুনা কিছু আঁকার চেষ্টা করছি প্রতিদিন। স্কেচবুক ভরছে... সেইসাথে ভরছে মন। Jake Parker এর ভিডিওগুলো দেখছি সময় পেলেই। ফেসবুক ব্যবহার করা ছেড়ে দিয়েছি মোটামুটি বেশ কিছুদিনের জন্য। রেজাল্ট, চমৎকার।
যখন কিছুই করার থাকেনা (করার থাকে) তখন আগে ফেবু গুঁতোতাম আর এখন হয় বই পড়ি নাহয় ছবি আঁকি।
কুটুকে পেন্সিলে আঁকার পর ভাল লেগে গেল তাই ডিজিটালি এঁকে ফেলা। টুকটাক ফ্রিল্যান্সিং চলছে, সেইসাথে চলছে মেহেদী ভাইয়ের কমিক্সগুলো দেখে দেখে প্র্যাকটিস। দাদুনাদু কমিক্সের ক্যারেক্টারগুলো স্টাডি করছি। জীবন সুন্দর :)
Mirianland এর ম্যাজিকাল ফরেস্টে কুটুরা থাকে।
তারা চিজ খেতে ভালবাসে!
তনিমা (কিরিচ তনিমা)
Monday, February 15, 2016
ফেব্রুয়ারির আঁকাআঁকি
গত ক মাস ধরে ফ্রিল্যান্সে কাজ করছি। সময় তেমন একটা পাইনা বললেই চলে। এর মাঝেই সময় বের করে কারটুনিং এর বেসিক বিষয়গুলো প্র্যাকটিস করছি। স্কেচবুক ভরাচ্ছি। লাইফ ইজ গুড।
কিছু কাজ
Baymax from Big Hero 6
COC everywhere!
poltu and Mifu
using basic forms
বসন্ত এসে গেছে
Deadpool in Lungi
(আমি সুপারহিরোদের লুঙ্গী পরাতে ভালোবাসি)
বন্ধুমহলের কেউ আমার রুমে প্রথমবার এলে যে প্রশ্নটার সম্মুখীন হই।
Subscribe to:
Posts (Atom)



















