Saturday, March 12, 2016
অর্ণবনামা
Thursday, March 10, 2016
Monday, March 7, 2016
কুটুর গল্প
ইদানীং বাচ্চাদের বইগুলো বেশ ভালো লাগে। উইল টেরির ইউটিউব চ্যানেল তো আছেই, সেইসাথে দেশীয় ইকড়িমিকড়ি/ময়ূরপঙ্খী/হট্টিটি পাবলিকেশনের অনেকগুলো বই কিনে এনেছি এইবারের বইমেলা থেকে। ওগুলো দেখছি আর নিজেই নিজের মতো করে গল্প বানিয়ে কিছুনা কিছু আঁকার চেষ্টা করছি প্রতিদিন। স্কেচবুক ভরছে... সেইসাথে ভরছে মন। Jake Parker এর ভিডিওগুলো দেখছি সময় পেলেই। ফেসবুক ব্যবহার করা ছেড়ে দিয়েছি মোটামুটি বেশ কিছুদিনের জন্য। রেজাল্ট, চমৎকার।
যখন কিছুই করার থাকেনা (করার থাকে) তখন আগে ফেবু গুঁতোতাম আর এখন হয় বই পড়ি নাহয় ছবি আঁকি।
কুটুকে পেন্সিলে আঁকার পর ভাল লেগে গেল তাই ডিজিটালি এঁকে ফেলা। টুকটাক ফ্রিল্যান্সিং চলছে, সেইসাথে চলছে মেহেদী ভাইয়ের কমিক্সগুলো দেখে দেখে প্র্যাকটিস। দাদুনাদু কমিক্সের ক্যারেক্টারগুলো স্টাডি করছি। জীবন সুন্দর :)
Mirianland এর ম্যাজিকাল ফরেস্টে কুটুরা থাকে।
তারা চিজ খেতে ভালবাসে!
তনিমা (কিরিচ তনিমা)
Monday, February 15, 2016
ফেব্রুয়ারির আঁকাআঁকি
গত ক মাস ধরে ফ্রিল্যান্সে কাজ করছি। সময় তেমন একটা পাইনা বললেই চলে। এর মাঝেই সময় বের করে কারটুনিং এর বেসিক বিষয়গুলো প্র্যাকটিস করছি। স্কেচবুক ভরাচ্ছি। লাইফ ইজ গুড।
কিছু কাজ
Baymax from Big Hero 6
COC everywhere!
poltu and Mifu
using basic forms
বসন্ত এসে গেছে
Deadpool in Lungi
(আমি সুপারহিরোদের লুঙ্গী পরাতে ভালোবাসি)
বন্ধুমহলের কেউ আমার রুমে প্রথমবার এলে যে প্রশ্নটার সম্মুখীন হই।
Saturday, January 23, 2016
Scribbling !
কিছু বিষয় সৌরভদার (Saurav's ArtStash) কাছ থেকে নতুন করে শিখছি। প্রথম এক সপ্তাহ গোল্লা আঁকলাম + পেন্সিল ধরা শিখলাম নতুন করে। এখন সেকেন্ড লেসনঃ আঁচরাইতে থাকো (Scribble করো)
আমিও আঁচরাইতে গিয়ে টের পেলাম ব্যাপারটা মজার। :D
বেশ কয়েকপেজ হিজিবিজি স্ক্রিবল করার পর ভাবলাম দেখি মজার কিছু করা যায় কিনা।
এলিয়েন আর দাদু
The Croods মুভির খাই খাই স্বভাবের বুড়িটা :D
স্ক্রিবল করার ফাঁকে আঁকা। পড়ে কালার করে ফেলেছি Krita তে
Monday, December 28, 2015
Friday, December 25, 2015
Subscribe to:
Posts (Atom)
















