Monday, February 15, 2016

ফেব্রুয়ারির আঁকাআঁকি

গত ক মাস ধরে ফ্রিল্যান্সে কাজ করছি। সময় তেমন একটা পাইনা বললেই চলে। এর মাঝেই সময় বের করে কারটুনিং এর বেসিক বিষয়গুলো প্র্যাকটিস করছি। স্কেচবুক ভরাচ্ছি। লাইফ ইজ গুড।
কিছু কাজ
Baymax from Big Hero 6

COC everywhere!

poltu and Mifu

using basic forms

বসন্ত এসে গেছে
Deadpool in Lungi
(আমি সুপারহিরোদের লুঙ্গী পরাতে ভালোবাসি)

বন্ধুমহলের কেউ আমার রুমে প্রথমবার এলে যে প্রশ্নটার সম্মুখীন হই। 

Saturday, January 23, 2016

Scribbling !

কিছু বিষয় সৌরভদার (Saurav's ArtStash) কাছ থেকে নতুন করে শিখছি। প্রথম এক সপ্তাহ গোল্লা আঁকলাম + পেন্সিল ধরা শিখলাম নতুন করে। এখন সেকেন্ড লেসনঃ আঁচরাইতে থাকো (Scribble করো) 
আমিও আঁচরাইতে গিয়ে টের পেলাম ব্যাপারটা মজার। :D
বেশ কয়েকপেজ হিজিবিজি স্ক্রিবল করার পর ভাবলাম দেখি মজার কিছু করা যায় কিনা।

এলিয়েন আর দাদু

The Croods মুভির খাই খাই স্বভাবের বুড়িটা :D
স্ক্রিবল করার ফাঁকে আঁকা। পড়ে কালার করে ফেলেছি Krita তে  

Monday, December 28, 2015

প্র্যাকটিস

ইদানীং নতুন স্টাইল ডেভেলপের ধান্দায় আছি। ল্যাসো আর ব্রাশ এর কম্বিনেশন যেটা আগে শুধুমাত্র ব্রাশ দিয়েই সারতাম।

Friday, December 25, 2015

ল্যাসো এক্সপেরিমেন্ট

Rats Asif ভাইয়ের কাজ বরাবরই আমার ভাল লাগে। ওনার স্টাইলে আঁকতে গিয়ে ল্যাসোর প্যাঁচে পরে গেলাম :D

Thursday, December 24, 2015

উন্মাদে প্রথম কার্টুন

গুরু মেহেদী হক এর সুপারভিশনে এই প্রথম উন্মাদে এসে গেলো আমার কার্টুন। :D

Merry Christmas

ইদানীং আর আগের মতো আঁকা হয়না। এমনিতেই কম আঁকি আমি।
সান্তা ক্লজ যখন বাংলাদেশে